Mental toughness Training

Uncategorized
Wishlist Share

About Course

একটা কড়া মন্তব্য কেন পুরো দিন নষ্ট করে দেয়?
একটি অনাকঙ্খিত আচরণ কি আপনার দিনের অনেক সময় নিয়ে নিচ্ছে?
ধরুন, মিটিংয়ে আপনার কাজ নিয়ে কেউ একটা কড়া কথা বলল। কথাটা হয়তো ১০ সেকেন্ডের। কিন্তু সেটা আপনার সঙ্গে বাসায় গেল, রাতের খাবারে গেল, ঘুমের আগে মাথায় আবার বাজল।
কেন এমন হয়? কেন কেউ পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, আর আমরা অনেকে ভাবনার ভেতরেই আটকে থাকি?
একটা প্রচলিত ধারণা আছে: যারা শক্ত, তারা কষ্ট অনুভব করে না। চলুন ধারণাটা একটু পরীক্ষা করে দেখি। নদীর পাড়ের বাঁশঝাড় ঝড়ে নুইয়ে পড়ে, কিন্তু ভাঙে না। আর অনেক সময় শক্ত বড় গাছটাই উপড়ে যায়। মানসিক দৃঢ়তা মানে পাথরের মতো অনুভূতিহীন হওয়া নয়। এটা হলো নুইয়ে পড়েও ফিরে আসার সামর্থ্য। অধিকাংশ মানুষ উপর থেকে অনেক শক্ত দেখায় কিন্তু ভেতরে তারা প্রচন্ড একা থাকে। তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে Unprocessed Emotion. এগুলো তৈরী করে Resentment. যেটা তাদের জন্য মারাত্নক পরিনতি নিয়ে আসে। আবার কিছু মানুষ একই ঘটনায় শান্ত থাকে। দেখলে মনে হয় কিছুই হয়নি। বিশেষ করে যারা হাই এচিভার তারা কত শান্ত।
এই সামর্থ্য জন্মগত গুণ নয়। ঘটনা আর আপনার প্রতিক্রিয়ার মাঝখানে একটা ফাঁকথাকে। ওই ফাঁকটা কত বড়, সেটা অনুশীলনে বাড়ে।
এটা এখন কেন জরুরি? চাপ কারণে স্ট্রেস/ কর্টিসল হরমোন জমতে জমতে কাজ, সম্পর্ক, ঘুম আর শরীরে ছড়িয়ে পড়ে প্রভাব বিস্তার করে। অনেকে চাপের কারণে নিজের উন্নতির পথেই থেমে যান। যেটাকে বলে Status Quo. তার জন্য দক্ষতা শেখা, অভ্যাস গড়া, সবকিছু আটকে যায়।
আমি জানি, এটা কঠিন। আপনি দুর্বল নন, আপনি হয়তো দীর্ঘদিন এই যন্ত্রণা একা বইছেন। আমিও এমন অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে ছাত্র জীবন থেকে কর্পোরেট জীবনে গিয়েছি। আমি দীর্গদীন দেশ এবং বিদেশের বিভিন্ন মেন্টাল টাফনেস প্রোগ্রামে জয়েন করে দেখেছি যে জিনিসের পিছনে আমরা পাগলের মত ছুটি তার আইডিয়া আমাদের নাকের ডগায় থাকে। শুধু যেটা থাকে না সেটা হচ্ছে দেখার সচেতনতা আর একটা গাইডেন্স। এই জন্য ভাইটালাইজ একাডেমী আপনার জন্য নিয়ে এসেছে এই ট্রেইনিং প্রোগ্রাম।
এখানে আপনি শিখবেন কীভাবে
১) চাপে স্থির থাকতে হয় (কারণ অধিকাংশ মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে না),২) ব্যর্থতার পর আবার শুরু করতে হয় (কারণ অধিকাংশ মানুষ পড়ে যাওয়াকে হেরে যাওয়া ভাবে),
৩) প্রতিকূলতাকে সামলাতে হয় (কারণ অধিকাংশ মানুষ প্রতিকুলতাকে ভুলভাবে ব্যাখ্যা করে)।
এই প্রশিক্ষণে থাকছে
মেন্টাল টাফনেস এর ওয়ার্ল্ড ক্লাস প্রুভেন টেকনিক। শক্ত মানসিক অবস্থায় দৃড় ও শান্ত থাকার প্রশিক্ষণ।
শুরুর আগে একটা ব্যক্তিগত কথোপকথন, যেখানে আমরা আগে আপনার কথা শুনব, তারপর প্রোপার গাইডেন্স সিস্টেম ডিজাইন করবো।
প্রশিক্ষণ চলাকালে আপনার নিজের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার সুযোগ
[মেয়াদঃ ১ মাস; ১২ টি ট্রেইনিং সেশন]
এটা প্রশিক্ষণ, চিকিৎসা নয়। দীর্ঘদিনের বিষন্নতা বা উদ্বেগে যোগ্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আজকের একটা কাজ: আজ রাতে খাতায় লিখুন, “আজ কোন ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিল? ঘটনাটা কী ছিল, আর আমি সেটার কী অর্থ করলাম?” দুটো আলাদা করে লিখুন।
মনে রাখবেন, কষ্টের সঙ্গে স্বস্তিও আছে (সূরা আল-ইনশিরাহ ৯৪:৫-৬)।
ফিরে আসার শক্তিটা গড়ে নিতে হয়।
ফ্রি কনসাল্টেশনের জন্য যোগাযোগ করুন: [০১৬৭২ ৯৪০ ১৩৩]

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet