Mind Stuff Training

Uncategorized
Wishlist Share

About Course

আজ সকালে ঘুম থেকে উঠে প্রথম যে চিন্তাটা এসেছিল, সেটা কি আপনি বেছে নিয়েছিলেন?
বিগত ৫ ঘন্টার সবচেয়ে ভালো ঘটনাটা কি আপনার মনে আছে?
বেশিরভাগ চিন্তা আমরা বেছে নিই না। সে নিজেই আসে, বারবার আসে, আর আমরা তাকে নিজের মত ভেবে বিশ্বাস করে ফেলি।
এর কারণ এক চিন্তা বারবার করতে থাকতে থাকতে সেটা বিশ্বাসে পরিনত হয়। আমরা যতটা না পরিস্থিতির শিকার তার চেয়ে বেশি মানসিক বন্দীত্ব আমাদের আটকে রাখে। আর এর জন্য দায়ী আমাদের নিজের ভেতরের মানুষটা।
আপনার ফোনের কথা ভাবুন। আপনি ভাবলেন অ্যাপ বন্ধ করেছেন, কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ডে চলছে আর ব্যাটারি শেষ করছে। মনের ভেতরেও তাই হয়। যে পুরনো চিন্তা, ভয় বা তুলনা আপনি দেখেননি, সেটাই আপনার শক্তি খেয়ে ফেলছে।
এবার হয়তো বলবেন, “তাহলে শুধু ইতিবাচক ভাবলেই হয়?” আসলে নেতিবাচক চিন্তাকে চেপে রেখে জোর করে হাসি টানা সমাধান নয়।
সমাধান শুরু হয় তার আগে, আত্মসচেতনতা দিয়ে। যা আপনি দেখতে পান না, তা আপনি বদলাতে পারেন না।
এটা কেন জরুরি? আপনার চিন্তা থেকে আসে অনুভূতি, অনুভূতি থেকে কাজ, কাজ থেকে ফলাফল।
যে চিন্তা আপনি চেনেন না, সে চুপচাপ আপনার সিদ্ধান্ত, সম্পর্ক আর আত্মবিশ্বাস ঠিক করে দেয়।”আল্লাহ কোনো জাতির অবস্থা বদলান না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা বদলায়”
(সূরা আর-রাদ ১৩:১১)।
আমাদের উপলব্ধি, এই পরিবর্তনের শুরু ভেতর থেকে, আর ভেতরটা দেখতে শেখাই প্রথম ধাপ। আপনি কি আপনার মনকে নিয়ন্ত্রণ করছেন নাকি আপনার মন আপনাকে।
এই প্রশিক্ষণে থাকছে
মাইন্ডফুলনেস, চিন্তার ধরন চেনা, মনোযোগ ও মানসিক স্পষ্টতা, আত্মসচেতনতা
আপনার নিজের জীবনের উদাহরণ দিয়ে শেখা, যাতে এটা বইয়ের কথা না থেকে যায়
অনুশীলনে আটকে গেলে জিজ্ঞেস করার সুযোগ
[মেয়াদঃ ১ মাস, ১২ টি সেশন]
আজকের ৫ মিনিট: আজ ঘুমানোর আগে লিখুন, “আজ সবচেয়ে বেশিবার যে চিন্তাটা ঘুরে এল, সেটা কী?” তারপর নিজেকে প্রশ্ন করুন, এটা কি তথ্য, না আমার ব্যাখ্যা?
ফ্রি কনসাল্টেশনের জন্য যোগাযোগ করুন: [০১৬৭২ ৯৪০ ১৩৩]

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet