Personal Fitness Coaching

Uncategorized
Wishlist Share

About Course

অন্যের জন্য বানানো প্ল্যান কি আপনার শরীরে বসে?
আপনার কি ফিট বডি দেখলে আফসোস হয়, ইস যদি আমার এমন স্লীম একটা বডি থাকতো?
ইউটিউবে দেখা একটা ওয়ার্কআউট, বন্ধুর ডায়েট চার্ট, জিমের সবার জন্য এক রুটিন। কিছুদিন চালান, তারপর ছেড়ে দেন। কারণ কী?
রেডিমেড জামা কারও গায়ে ঠিক বসে, কারও গায়ে বসে না। ফিটনেসও তাই। আপনার শরীরের গঠন, কাজের সময়, পুরনো অভ্যাস আর সীমাবদ্ধতা আলাদা। যে প্ল্যান সেটা হিসাবে নেয় না, সেটা আপনাকে শুরুতেই “অযোগ্য” ভাবতে শেখায়।
আপনার সেলফ ইমেজ এর বাইরে আপনি পারফর্ম করতে পারেন না- ড ম্যাক্সওয়েল মল্টজ।
আরেকটা কথা, যেটা অনেকে বলে না: ফিটনেস শুধু পেশির ব্যাপার নয়। শরীর আর মন একসঙ্গে চলে। যে দিন মন ক্লান্ত, সেদিন শরীর সাড়া দেয় না, আর যে দিন শরীর ভালো, সেদিন মনও হালকা থাকে।
এটা কেন জরুরি? আপনি যে শরীরে বাস করেন, সেটা আপনার সব কাজ, সম্পর্ক আর স্বপ্নের বাহন।
“তোমার শরীরেরও তোমার ওপর হক আছে” এই ভাবটা হাদিসে এসেছে (আমার জানা মতে সহিহ বুখারি)।
শরীরকে যত্ন করা আত্মকেন্দ্রিকতা নয়। বরং এটা আপনাকে অন্যের জন্য রোল মডেল হতে হেল্প করে। আপনি হতে পারেন একজন লিগ্যাসী ক্রিয়েটর। আপনার পরিবার এবং সমাজের। আপনিও পারবেন। কারণ সত্যিই আপনি পারবেন।

এই কোচিংয়ে থাকছে (একক, আপনার জন্য)
আপনার শরীর, লক্ষ্য ও জীবনযাত্রা অনুযায়ী কাস্টমাইজড ওয়ার্কআউট প্ল্যান (ইয়োগা এবং ক্যালিস্থ্যানিক)
পুষ্টি ও অগ্রগতির পর্যবেক্ষণ
ফ্লেক্সিবল সময়সূচি, যাতে আপনার জীবন আপনার প্ল্যানের কাছে হার না মানে
শুরুতে আপনার শরীরের ইতিহাস, আঘাত আর সীমাবদ্ধতা জেনে নেওয়া
[মেয়াদঃ ৩ মাস, সেশন সংখ্যাঃ ৩০, অনলাইন বা অফলাইন]
সব অনুশীলন নিজের সামর্থ্য অনুযায়ী, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে।
আজকের একটা কাজ: একটা কাগজে লিখুন, “আমার শরীরের কোন অংশ বা অভ্যাস নিয়ে আমি সবচেয়ে বেশি অস্বস্তিতে আছি?” এটাই আপনার প্ল্যানের প্রথম তথ্য।
ফ্রি কনসাল্টেশনের জন্য যোগাযোগ করুন: [০১৬৭২ ৯৪০ ১৩৩]

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet