About Course
কতবার “সামনের শনিবার থেকে” শুরু করেছেন? প্রথম দুই-তিন সপ্তাহ ভালো যায়। তারপর একটা ব্যস্ত সপ্তাহ, একটা পারিবারিক দাওয়াত, একটা চাপের দিন। আর আপনি নিজেকে বলেন, “আমার ইচ্ছাশক্তিই নেই।”
একটা ভালো খবর আছে: সমস্যাটা সম্ভবত আপনার চরিত্রে নেই।
ভাঙা জানালা মেরামত না করে বারবার ঘরের ধুলো ঝাড়লে ঘর পরিষ্কার থাকে না। ওজনও অনেক সময় সেই ধুলো, আসল কারণ থাকে অন্য জায়গায়। খাওয়ার সময়, ঘুম, কাজের চাপ, কখন আর কেন খাচ্ছেন, বাড়ির পরিবেশ। এর কোনটা কার ক্ষেত্রে কতটা, সেটা একেকজনের জন্য আলাদা। তাই অন্যের চার্ট ধরে আপনার জীবন চলে না।
আমার নিজের রয়েছে ৩ মাসে ১৪ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা। জার্নিটা সহজ বা কঠিন তার চেয়ে বড় বিষয় ছিলো নিজের আইডেন্টিটি ধরে রাখা। এটাই আসলে প্রকৃত গেম চেঞ্জার।
এটা কেন জরুরি? কারণ প্রতিবার “ব্যর্থ” হলে ওজনের সঙ্গে আত্মবিশ্বাসও কমে। আর শরীর নিয়ে বারবার হতাশ হলে মনও ক্লান্ত হয়।
এই প্রোগ্রামে কোনো শর্টকাট নেই, আর আমি সেটা লুকাচ্ছিও না। এখানে আপনি স্থায়ী ও স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণের একটা বাস্তবসম্মত পরিকল্পনা শিখবেন, যেটা আপনার জীবনের সঙ্গে মিলিয়ে তৈরি। এটা আপনাকে সারাজীবনের জন্য নিজের ওজন নিয়ন্ত্রণ এ রাখার পিজিক্যাল ও মেন্টাল পাথওয়ে শেখাবে।
এই প্রোগ্রামে থাকছে
বিজ্ঞানভিত্তিক প্ল্যান, খাদ্যাভ্যাস সংশোধন, দীর্ঘমেয়াদি ফলাফলের দিকে নজর
শুরুতে আপনার রুটিন, ঘুম আর কাজের সময় শোনা, তারপর প্ল্যান
কোনো সপ্তাহে ছন্দ ভাঙলে বিচার নয়, বরং কী ঘটেছিল সেটা বুঝে আবার শুরু করা
[মেয়াদঃ ৩ মাস]
কোনো নির্দিষ্ট কেজি বা সময়ের প্রতিশ্রুতি আমরা দেই না, কারণ প্রতিটি শরীর আলাদা। ডায়াবেটিস, থাইরয়েড বা অন্য কোনো স্বাস্থ্যসমস্যা থাকলে আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। খাওয়া নিয়ে অস্বাভাবিক চিন্তা বা কষ্ট থাকলে প্রথমে যোগ্য বিশেষজ্ঞের সাহায্য নিন।
আজকের একটা কাজ: আজ তিন বেলা শুধু লিখে রাখুন, কখন আর কেন খেলেন: খিদে, চাপ, অভ্যাস, নাকি সঙ্গ। কোনো বদল করতে হবে না, শুধু দেখুন।
ফ্রি কনসাল্টেশনের জন্য যোগাযোগ করুন: [০১৬৭২ ৯৪০ ১৩৩]